রেসলিং নিউজ আপডেট -  May, June ২০২৬

রেসলিং নিউজ আপডেট - May, June ২০২৬

১. রোমান রেইন্সের ট্রাইবাল মুকুট রক্ষা এবং সিভিল ওয়ারের ইঙ্গিত


ইতালিতে অনুষ্ঠিত WWE এর ক্ল্যাশ ইন ইতালি ইভেন্টের মেইন ইভেন্টে ট্রাইবাল চিফ পদের জন্য মুখোমুখি হন রোমান রেইন্স এবং জেকব ফাটু। এই ট্রাইবাল কমব্যাট ম্যাচে চরম ভায়োলেন্সের পর রোমান নিজের এক্সপেরিয়েন্স কাজে লাগিয়ে ম্যাচটি জিতে নেন। তবে ম্যাচের পর সোলো সিকোয়া এবং তার এমএফটি মেম্বারদের রিংয়ে আগমন ফিউচারের একটি ব্লাডলাইন সিভিল ওয়ারের ক্লিয়ার ইঙ্গিত দেয়। পরদিন র-তে জেকব ফাটু এবং পুরো ইতালি রোমানকে ট্রাইবাল চিফ হিসেবে অ্যাকনলেজ করতে বাধ্য হয়


২. এমজেএফ এর বাজিমাত এবং কেভিন নাইটের শকিং হিল টার্ন


AEW ডাবল অর নাথিং ইভেন্টে এমজেএফ তার চুল বাজী রেখে ডার্বি অ্যালিনের মুখোমুখি হন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর এমজেএফ ডার্বিকে হারিয়ে তৃতীয়বারের মতো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হন এবং নিজের চুল বাঁচান। কিন্তু আসল টুইস্ট আসে ম্যাচের পর; কেভিন নাইট সবাইকে শকড করে দিয়ে স্ট্রেচারে বাঁধা ডার্বি অ্যালিনের ওপর একটি মারাত্মক ইউএফও স্প্ল্যাশ হিট করে অবিশ্বাস্য এক হিল টার্ন নেন, যা ফ্যানদের চরম হাইপড করে দেয়


৩. কোডি বনাম গুন্থার: বিতর্কিত ফিনিশে টাইটেল রিটেইন


ক্ল্যাশ ইন ইতালিতে কোডি রোডস তার আনডিস্পিউটেড টাইটেল ডিফেন্ড করেন রিং জেনারেল গুন্থারের বিপক্ষে। কোডি ক্রস রোডস হিট করে ম্যাচটি জিতে নিলেও, থ্রি কাউন্টের সময় গুন্থারের পা দড়ির নিচে থাকায় বিশাল কন্ট্রোভার্সি তৈরি হয়। এর জের ধরে স্ম্যাকডাউনে গুন্থার প্রোমো কাট করতে আসলে স্যামি জেইনও নাক গলান এবং তিনজনের মধ্যে ব্রল শুরু হয়, যা ট্রিপল থ্রেট স্টোরিলাইনের আভাস দিচ্ছে


৪. ড্যানহাউসেনের গ্যাজেটে দ্য মিজ ইলেক্ট্রোকিউটেড


স্ম্যাকডাউনে ড্যানহাউসেন এবং মিনিহাউসেনের ট্যাগ টিম ম্যাচে একটি ফুল কমেডি মোমেন্ট তৈরি হয়। ড্যানহাউসেন তার একটি অদ্ভুত কার্টুনিশ গ্যাজেট বের করলে, কিউরিসিটি থেকে দ্য মিজ সেটি ধরে আক্ষরিক অর্থেই ইলেক্ট্রোকিউটেড হয়ে যান। মিজের এই ফানি অ্যাক্টিং সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং টু জিরো টু সিক্সের অন্যতম ফানিয়েস্ট আনস্ক্রিপ্টেড মোমেন্ট হিসেবে স্বীকৃতি পায়


৫. ব্রক লেসনারের রিভেঞ্জ এবং ওবা ফেমির কামব্যাক


রেসেলম্যানিয়ার রিম্যাচে ব্রক লেসনার এবং ওবা ফেমির মধ্যে ধুন্ধুমার লড়াই হয়। লেসনার তার রেসলিং আইকিউ কাজে লাগিয়ে সাতটি এফ-ফাইভ হিট করে ওবাকে হারান এবং হিসাব এক-এক সমতায় আনেন। তবে হারলেও ওবা ফেমি দমে যাননি, ঠিক পরের দিনই তিনি কিং অফ দ্য রিং টুর্নামেন্টে একটি ফেটাল ফোর ওয়ে ম্যাচ জিতে দুর্দান্ত কামব্যাক করেন এবং লেসনারকে ফিউচারের ওয়ার্নিং দিয়ে রাখেন


৬. হেডকোয়ার্টার্সের ছাদ থেকে উড়ে গিয়ে পতাকায় আগুন


রেসলিংয়ের বাইরেও এক ড্রামাটিক ঘটনা ঘটে স্ট্যামফোর্ডে। WWE এর নতুন হেডকোয়ার্টার্সের ছাদ থেকে প্রবল বাতাসে বিশাল একটি পতাকা উড়ে গিয়ে হাই ভোল্টেজ পাওয়ার লাইনে আঘাত করে এবং আগুন ধরে যায়। কেউ হতাহত না হলেও ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ফ্যানরা মজা করে বলতে শুরু করে যে এই লস কভার করতে WWE হয়তো টিকিটের দাম বাড়িয়ে দেবে।


৭. কেইজ ও কোপল্যান্ডের ইমোশনাল টাইটেল জয়


হারলে চিরতরে অবসরের মারাত্মক শর্ত নিয়ে ডাবল অর নাথিংয়ে নামেন ক্রিশ্চিয়ান কেইজ এবং এডাম কোপল্যান্ড। চ্যাম্পিয়ন এফটিআর এর টর্চারের মুখে কেইজ এবং কোপল্যান্ড যখন প্রায় হারার দ্বারপ্রান্তে, তখন বেথ ফিনিক্স শকিং রিটার্ন করে তাদের সাহায্য করেন। শেষ পর্যন্ত তারা এফটিআরকে হারিয়ে নতুন ট্যাগ টিম চ্যাম্পিয়ন হন এবং নিজেদের লেজেন্ডারি ক্যারিয়ার বাঁচান


৮. বেকি লিঞ্চকে হারিয়ে সোল রুকার নতুন এরা


মে মাসে বেকি লিঞ্চ চালাকি করে সোল রুকার বিপক্ষে টাইটেল বাঁচালেও, ক্ল্যাশ ইন ইতালিতে রুকা পুরোপুরি প্রস্তুত ছিলেন। বেকি লিঞ্চ তার ম্যান হ্যান্ডেল স্ল্যাম দেওয়ার চেষ্টা করলে সোল রুকা সেটি কাউন্টার করে ডেডলি সোল স্ন্যাচার হিট করেন। বেকিকে ক্লিন পিন করে নতুন উইমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হিসেবে আত্মপ্রকাশ করেন সোল রুকা, যা উইমেন্স ডিভিশনে নতুন যুগের সূচনা করে


৯. তাকোশিতার ইতিহাস এবং কাইল ফ্লেচারের বেইমানি


AEW ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ম্যাচে কাজুচিকা ওকাদাকে হারিয়ে তাকোশিতা তার ক্যারিয়ারের বিশাল ব্রেক থ্রু পান। কিন্তু তার এই চ্যাম্পিয়নশিপ সেলিব্রেশন বেশিক্ষণ স্থায়ী হয়নি। কাইল ফ্লেচার রিংয়ে এসে হঠাৎ তাকোশিতার ওপর ব্রুটাল অ্যাটাক করে বসেন। এই অপ্রত্যাশিত বেইমানি ডন কলিস ফ্যামিলিতে বড় ফাটল তৈরি করেছে এবং নতুন রাইভালরির জন্ম দিয়েছে।


১০. কিং এবং কুইন অফ দ্য রিংয়ের জমজমাট শুরু


জুন মাসের শুরুতেই ধুমধাম করে শুরু হয় কিং এবং কুইন অফ দ্য রিং টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের ফাইনাল হবে নাইট অফ চ্যাম্পিয়নসে এবং বিজয়ীরা সামারস্ল্যামে ওয়ার্ল্ড টাইটেল শট পাবে। ইতিমধ্যেই ওবা ফেমি, ইও স্কাইয়ের মতো স্টাররা ফার্স্ট রাউন্ড জিতে সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করেছেন, যা টুর্নামেন্টের প্রাইজ ভ্যালু এবং ফ্যানদের হাইপ অনেক বাড়িয়ে দিয়েছে।


১১. এমজেএফ এর ইনজুরির আসল কাহিনী


টানা রিউমার রটেছিল যে ব্যারিকেডের ওপর টোম্বস্টোন খাওয়ার কারণে এমজেএফ মারাত্মক ইনজুরিতে পড়েছেন। তবে ফাইটফুল সিলেক্ট রিপোর্ট করে যে এই রিউমার ভুয়া; আসলে রাশ-এর একটি নি স্ট্রাইকে তিনি রিয়েল লাইফ ইনজুরড হন। এই মারাত্মক পেইন নিয়েই ডাবল অর নাথিংয়ে তিনি ডার্বি অ্যালিনের সাথে ব্রুটাল ম্যাচ রেসল করেছেন, যা তার প্রফেশনালিজমের চরম প্রমাণ।


১২. শার্লট ফ্লেয়ারের মাস্টারমাইন্ড মুভে রিয়ার রাজত্ব কায়েম


জেড কার্গিল তার ডেডলি ফিনিশার জেডেড হিট করার পর সবাই ভেবেছিল রিয়া রিপলির রাজত্ব শেষ। কিন্তু ঠিক তখনই শার্লট ফ্লেয়ার এসে কার্গিলের সঙ্গীদের সাইজ করে দেন, ফলে রেফারি ডিস্ট্র্যাক্টেড হন। এই সুযোগে রিয়া কিক আউট করে সারভাইভ করেন এবং দ্রুত রিকভার করে রিপটাইড হিট করে নিজের টাইটেল রিটেইন করেন, যা উইমেন্স ডিভিশনে দারুণ এক হিল ডায়নামিক তৈরি করেছে


১৩. স্টেডিয়াম স্ট্যামপিড ম্যাচের চরম ক্যাওস


লুইস আর্মস্ট্রং স্টেডিয়ামের আনাচে কানাচে একত্রিশ মিনিট ধরে চলে AEW এর সিগনেচার স্টেডিয়াম স্ট্যামপিড ম্যাচ। গলফ কার্ট থেকে শুরু করে ফায়ার এক্সটিংগুইশার—বাদ যায়নি কিছুই। শেষমেশ এমভিপির মাস্টারমাইন্ডিংয়ে জেরিকো, ওমেগা এবং হার্ট সিন্ডিকেটের টিম এই বিশাল ক্যাওসের মধ্যে ভিক্টরি ছিনিয়ে আনে, যা ফ্যানদের চরম পপ কর্ন এন্টারটেইনমেন্ট দিয়েছে


১৪. মেক্সিকান ক্রসওভারে ডমিনিক মিস্টেরিও এবং ফরবিডেন ডোর


WWE এর টপ মেগা হিল ডমিনিক মিস্টেরিওকে মেক্সিকান প্রমোশন এএএ এর একটি মেগা শোয়ের জন্য অ্যানাউন্স করা হয়েছে। র-তেও এএএ-এর একটি ইভেন্টের ডিরেক্ট রেফারেন্স টানা হয়েছে। WWE এবং এএএ এর এই ওপেন পার্টনারশিপ ফিউচারে আরও বড় কিছু ড্রিম ম্যাচ এবং ফরবিডেন ডোর স্টোরিলাইনের ক্লিয়ার হিন্ট দিচ্ছে।


১৫. জন মক্সলির ব্রুটাল সাবমিশন ওয়ার


MMA ব্যাকগ্রাউন্ডের কাইল ওরাইলি এবং জন মক্সলির নো টাইম লিমিট ম্যাচটি ছিল পিওর গ্রাউন্ড বেসড রেসলিং। কাইল তার মারাত্মক জয়েন্ট লক দিয়ে মক্সলিকে চাপে ফেললেও, মক্সলি তার ইনসেইন পেইন্ট টলারেন্স কাজে লাগিয়ে শেষ পর্যন্ত কাইলকে একটি ডেডলি সাবমিশন হোল্ডে আটকে ট্যাপ আউট করতে বাধ্য করেন এবং কন্টিনেন্টাল টাইটেল ধরে রাখেন


১৬. নেটফ্লিক্স এরা এবং ইউরোপ কাঁপাচ্ছে WWE


নেটফ্লিক্সের গ্লোবাল ব্রডকাস্টিং WWE এর জন্য গেম চেঞ্জার হিসেবে কাজ করছে। ইতালির তুরিন, ফ্রান্সের প্যারিস এবং লন্ডনের আইকনিক ওটু এরেনায় লাইভ শো করে তারা তাদের ইউরোপিয়ান সামার ট্যুরে মেগাস্টারদের হাজির করেছে। স্পেশাল স্টার্ট টাইমের কারণে গ্লোবাল ফ্যানদের রেসপন্স ছিল অন্য লেভেলের, যা স্পোর্টস এন্টারটেইনমেন্টের পিক স্টেজ প্রমাণ করে


কোন মন্তব্য নেই

কমেন্ট করার জন্য ধন্যবাদ!